বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৬, আক্রান্ত ১১৩৪

চেতনা ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ১৯২।

এদিকে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৩৪ জনের দেহে। দেশে এ এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।

গেলো বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। আর এই ভাইরাসটি বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত