বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বংশাল পাড়া বায়তুল গোফরান জামে মসজিদে নওফেলের অনুদান

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম ৯ আসনের এমপি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বংশাল পাড়া বায়তুল গোফরান জামে মসজিদের জন্য সত্তর হাজার টাকার অনুদান দিয়েছেন ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাবেদের মাধ্যমে। 

আজ শুক্রবার সন্ধ্যায় ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাবেদ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল আজিম পাভেলের হাতে অনুদানের টাকা প্রদান করেন।

এ সময় সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাবেদে পক্ষ থেকে মুসল্লিদের মাঝে মাক্স ও বিতরণ করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোতোয়াল্লী হাজী রহমত আলী, মসজিদ কমিটির উপদেষ্টা হাজি আকবর সওদাগর, মসজিদ কমিটির সভাপতি বাবুল সওদাগর, মসজিদ কমিটির আলী ফজল, আবুল হোসেন, ওয়ালিদুল আজিম সোহেল ও অন্যান্য নেতৃবৃন্দসহ মুসল্লীগণ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত