বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

সেলটাকে হারিয়ে শীর্ষে রিয়াল

ক্রীড়া ডেস্ক: লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এতে স্প্যানিশ লিগের শীর্ষে উঠে এসেছে জিনেদিন জিদানের দল।

শনিবার আলফেড্রো ডি স্টেফানোতে মাদ্রিদের দলটির হয়ে একটি করে গোল তুলেন লুকাস ভাসকুয়েজ ও মার্কো অ্যাসেনসিও। দুই স্প্যানিয়ার্ড একে অপরকে গোল করতেও সহায়তা করেছেন।

ঘরের মাঠে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। অ্যাসেনসিওর ক্রসে গোল তুলে নেন ভাসকুয়েজ। অন্যদিকে ৫৩ মিনিটের মাথায় ভাসকুয়েজের বাড়ানো বলে গোল আদায় করেন অ্যাসেনসিও।

এই জয়ে টানা ৭ ম্যাচ অপরাজিত রইল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট তুলে শীর্ষে উঠে এলো করিম বেনজামা-টনি ক্রুসরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত