বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

সৈয়দ আশরাফ ছিলেন নীতিবান রাজনীতিবিদ: তাজুল ইসলাম

চেতনা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ রোববার ঢাকার বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম অত্যন্ত সৎ, আদর্শ ও নীতিবান রাজনীতিবিদ ছিলেন। সব লোভ-লালসার ঊর্ধ্বে উঠে তিনি নীতি-নৈতিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে গেছেন সারা জীবন।

নিজের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সাবেক এই মন্ত্রী কখনো অবহেলা করেননি উল্লেখ করে তাজুল ইসলাম জানান, সৈয়দ আশরাফুল ইসলাম দেশের সব রাজনীতিবিদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন। তিনি আওয়ামী লীগের সফল সাবেক সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত সহকর্মী ছিলেন বলেও উল্লেখ করেন স্থানীয় সরকার মন্ত্রী।

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ মাগরিব মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত