বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

অবশেষে লিভারপুলকে হারালো সাউদাম্পটন

ক্রীড়া ডেস্ক: এবার লিভারপুলকে হারিয়েই দিলো সাউদাম্পটন। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে অলরেডদের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর জয় তুলে নিলো তারা।

সোমবার বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে ১-০ গোলে। ঘরের মাঠে শুরুর ২ মিনিটেই এগিয়ে যায় সাউদাম্পটন।

ওয়ার্ড প্রোওসের বাড়ানো বল দারুণ দক্ষতায় গোলরক্ষক অ্যালিসন বেকারের মাথার ওপর দিয়ে জালে জড়ান ড্যানি ইংস।

পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে লিভারপুল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয়ের আনন্দে মাঠ ছাড়ে সাউদাম্পটন।

আগের দুই ম্যাচে ড্র আর এই ম্যাচে হেরে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত