বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

শীতার্তদের মাঝে সামাজিক সংগঠন গ্রুপ অফ হিউমিনিটির শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার: সামাজিক দূরত্ব বজায়ে রেখে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সামাজিক সংগঠন গ্রুপ অফ হিউমিনিটি।

মঙ্গলবার (৫ জানুয়ারী) রাত ১১টায় নগরীর বিভিন্ন স্থানে শতাধিক শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন গ্রুপ অফ হিউমিনিটির সদস্যাবৃন্দরা।

উল্লেখ্য, “বিবেধ নয়, ঐক্যই সমাধান” সবার প্রতি আহ্বান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান এই স্লোগান নিয়ে গ্রুপ অফ হিউমিনিটি শীতবস্ত্র সংগ্রহে প্রচার-প্রচারণা শুরু করেন।

তাদের এই আহ্বানে সাড়া দিয়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারই প্রেক্ষিতে এবছর চট্টগ্রাম নগরীর মুরাদপুর-হামজারবাগ-অক্সিজেন-বায়েজিদে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি।

শীতবস্ত্রের মধ্যে লেপ-কম্বল-গরম পোষাক রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গ্রুপ অফ হিউমিনিটির সদস্য আব্দুল্লাহ আল জাবের, সাঈম, ফরহাদ, আবিদ, সাফাকাত, রাতুল, সাকিল, ইউসুফ, তানবীর সহ প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত