বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপে স্বেচ্ছাসেবী সংগঠন মিতালী ক্লাবের উদ্যোগে ২য় বারের মত রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) রাতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে উদ্বোধনের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা অছিয়র রহমান একাডেমির প্রিন্সিপাল- চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে মোন্তাজেম আবু মোঃ সানাউল্লাহ ফারুকি সাহেব (মাঃজিঃআঃ)।
সভাপতিত্ব করেন ক্লাবের বর্তমান সভাপতি এনামুল হক তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারন সম্পাদক মোঃ সেলিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, শওকত হোসেন, মোবারক হোসেন। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ আবদুল আজিজ এবং মোঃ ওয়াহিদুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন, মোঃ ইসমাইল, আবু তাহের সবুজ, মোঃ মামুন, মোঃ সোহেল, উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মজিবত উল্লাহ মজু, উপদেষ্টা- কমান্ডার লতিফসহ প্রমুখ।


