বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

কাল চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক :

আগামীকাল ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দীন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে সকাল ১০টায় চশমা জামে মসজিদ এর পার্শ্বস্থ মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পন। সকাল সাড়ে ১০টায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল ও বেলা ১১টায় আলোচনাসভা কাজির দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি.।

উক্ত কর্মসূচীসমূহ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত