বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাংলা একাডেমীর পুরস্কারপ্রাপ্ত দুই কৃতির পটিয়ায় সংবর্ধনা সোমবার 

পটিয়া প্রতিনিধি:

আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও পটিয়ার দুই কৃৃতি সন্তান কবি মুহাম্মদ শামসুল হক এবং মিলন কান্তি দে বাংলা একাডেমীর পুরষ্কার পাওয়ায় সোমবার (২০ ফেব্রুয়ারি) সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠক সমূহ পটিয়ার উদ্যোগে এক প্রস্তুতি সভা আজ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন- পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল ইমরান, পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিক হাসান, আওয়ামী লীগ নেতা নোমান সরওয়ার দুলাল, হাসান শরীফ, শ্রমিক লীগ নেতা সাইফুদ্দীন ভোলা, মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, আবদুল আউয়াল, আনোয়ার হোসেন, মোঃ আরিফ, আবু তৈয়ব, ছোটন আচার্য্য, টিপু, মোঃ ছৈয়দ নুর, মাসুদুল ইসলাম, মোঃ সোহেল, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত