স্টাফ রিপোর্টার: নগরের সিআরবিতে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বনজ ও ওষুধি চারা রোপণ করে তিনি।
সরদার সাহাদাত আলী বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিটি খালি জায়গায় চারা রোপণ অব্যাহত থাকবে। রেলওয়ে প্রতিটা বিভাগ থেকে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীণ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, বিভাগীয় প্রকৌশলী-২/চট্টগ্রাম মো. আব্দুল হানিফ এবং উপ-পরিচালক (জনসংযোগ) তৌষিয়া আহমেদ।


