বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ মেয়রের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সব সেবা সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৯ জুলাই) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, “পরের তিন মাস কন্টিনিউয়াসভাবে কাজ করতে হবে। আমি চলে গেলে কাজ বন্ধ করা যাবে না। খাল-নালা পরিষ্কার রাখতে হবে।” তিনি জানান, মুরাদপুর-অক্সিজেন রোড, হাজীপাড়া ড্রেন, চাকতাই খাল, হিজড়া খাল, চকবাজার এলাকায় সমস্যা চিহ্নিত হয়েছে। স্লুইচগেট সচল, খালমুখ পরিষ্কার ও পিডিবির খুঁটি অপসারণের নির্দেশ দেন তিনি।

নৌবাহিনী আগ্রাবাদ বক্স কালভার্ট পরিস্কারে কাজ করছে জানিয়ে মেয়র বলেন, “সব সেবা সংস্থাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দ্রুত সমন্বয় করতে হবে।”

সিডিএ, বন্দর, পানি উন্নয়ন বোর্ড, পিডিবি ও ওয়াসার কর্মকর্তারা সভায় জলাবদ্ধতা নিরসনে চলমান ও ভবিষ্যৎ পদক্ষেপ তুলে ধরেন। সভায় চসিক ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত