বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মুজিববাদী সংবিধান ভেঙে নতুন সংবিধান চাইতে এসেছি : সারজিস 

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, বাহাত্তরের সংবিধান ছিল একটি দলের। এই সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি।”

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এনসিপির সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “২৩ বছর পাকিস্তান শাসনে ছিলাম, অধিকার পাইনি। ৫৪ বছরেও এই দেশেও অধিকার পাইনি। এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা দাঁড়িয়েছিলাম। সেদিন হাসিনার পতনের ডাক এসেছিল। এক বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি। আমরা আর হতাশার কথা শুনতে চাই না।”

সারজিস আলম বলেন, “এক বছর আগে শহীদ মিনারে যারা ছিল, তাদের অনেকেই আজ শহীদ। তাদের পরিবার আজ এখানে উপস্থিত। আমরা শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহত আন্দোলনকারীদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাতে এসেছি।”

তিনি আরও বলেন, “এই লড়াই কেবল ২০২৪ সালের নয়। বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের নিষ্ঠুর হত্যাকাণ্ড—সব কিছুরই বিচার চাই আমরা। এই দেশে যেমন জঙ্গিবাদ বরদাশত করব না, তেমনি জঙ্গিবাদের নামে বানানো নাটকও মেনে নেব না। ‘সিভিল সোসাইটি’ নামে যারা দালালি করে, তাদেরও আর বরদাস্ত করব না।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত