রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির নির্দেশে তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন রোববার ইউনাইটেড হাসপাতালে যান এবং জামায়াত আমিরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় রাষ্ট্রপতি টেলিফোনে জামায়াত আমিরের ছোট ভাই ফখরুল ইসলামের সঙ্গে কথা বলেন। তিনি জামায়াত আমিরের দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির এই খোঁজখবর নেওয়ার ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমানের ছোট ভাই।


