বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জুলাই ২০২৫-এর মাসিক কল্যাণ সভা মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির। তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং তাদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেন।

দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএল-এ গমনকারী এসআই মো. সাইফুদ্দীন খালেদ, এএসআই সমীর কান্তি দাশ, নায়েক মো. নাসির উদ্দিন, কনস্টেবল খাঁন বেনজীর আহম্মদ, মো. জসীম উদ্দিন, মো. নাছির উদ্দিন, শ্রী রিটেন চাকমা ও মোহাম্মদ কামাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিরিক্ত পুলিশ কমিশনার।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত