বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেলেন

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা ও চট্টগ্রামসহ তার বিরুদ্ধে কয়েকটি মামলা থাকলেও সর্বশেষ পল্টন থানার মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলাতেও ধাপে ধাপে তিনি জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা এ, কে, এ, এম মাসুম জানান, বিকেল ৫টা ৩৫ মিনিটে সাবেক পিজি হাসপাতাল (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) থেকে নিয়ম মাফিক কাগজ যাচাই-বাছাই শেষে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। জামিন প্রাপ্তির সময় তার পাহারায় থাকা কারারক্ষীও সরিয়ে নেওয়া হয়।

জানা যায়, ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে তিনি কারাগারের হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

সাতবার নির্বাচিত সংসদ সদস্য মোশাররফ হোসেন দীর্ঘকাল চট্টগ্রাম-১ আসন থেকে দায়িত্ব পালন করেছেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত