মিরসরাইয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
মাহফিলের সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফসিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, মিরসরাই উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম এ হানিফ মিজি, ৮ নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার হারুন অর রশিদ, কৃষক দলের সভাপতি প্রার্থী নুরুন্নবী, সাধারণ সম্পাদক প্রার্থী হাবিবুল্লাহ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ ছাত্রদল, কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা ও সদস্যরা।
মাহফিলে সকল উপস্থিতি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন।


