বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৩(গ) অনুযায়ী ‘পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত’ হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুসারে তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তের সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত