বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

খুন-সন্ত্রাস-চাঁদাবাজি করে জনগণের মন জয় করা যায় না : গোলাম আকবর খোন্দকার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেছেন, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব করে কোনোদিন জনগণের মন জয় করা সম্ভব নয়। সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক না কেন, তারা মানসিকভাবে দুর্বল। তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। সন্ত্রাস কোনোদিন চিরস্থায়ী নয়।

তিনি বলেন, এই খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা এসবের মদদদাতা, তাদের মুখোশ উন্মোচন করে প্রতিহত করা হবে।

গতকাল সোমবার বিকেলে নগরীর বিভারলি হিলে রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম আকবর খোন্দকার আরও বলেন, “৫ আগস্টের পরিবর্তনের পরে সাধারণ জনগণ মনে করেছিল এসব চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। কিন্তু নব্য চাঁদাবাজরা এসে আবারও এর পুনরাবৃত্তি ঘটাচ্ছে।”

রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন—
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, শফিউল আলম চৌধুরী, সেলিম নুর, জিয়াউদ্দিন হায়দার, নাসির উদ্দিন, দিদারুল আলম, শরফত উল্লাহ বাবুল, হাজী আব্দুল মান্নান, কমলেন্দু শীল, আবু তাহের, এন এ বাবুল, নাঈম উদ্দিন মিনহাজ, এডভোকেট আবু সাঈদ, আবছারুজ্জামান, সিরাজ চেয়ারম্যান, মোঃ আনোয়ার, আনোয়ারুল আজিম, মোঃ জসিম উদ্দিন, মোঃ শাকিল ইসলাম, শওকত আলম, এমদাদুল হক, মোঃ ফারুক, মোঃ এনাম, নুরুল আবছার দুলাল, রায়হান উদ্দিন ইরফান, সাফায়েত রাকিব প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত