বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, আমাদের সাতকানিয়া-লোহাগাড়া হচ্ছে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জনপদ। এখানকার মানুষেরা আবহমানকাল থেকে মিলেমিশে বসবাস করে। আলিম-উলামা, সুফি-দরবেশ, ব্যবসায়ী-প্রবাসী, কুলি-মজুর সকল শ্রেণিপেশার মানুষ ভ্রাতৃত্ব ও ভালোবাসার মাধ্যমে এই জনপদকে গড়ে তুলেছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি, বিগত ফ্যাসিবাদের আমলে এই জনপদের সকল ঐতিহ্য ক্ষুন্ণ করে হানাহানি ও বিভেদের রাজনীতি করা হয়েছে। সামাজিক সম্প্রীতি ভেঙে ফেলা হয়েছে। আমরা আবার এই জনপদকে গড়ে তুলতে চাই। আর এই গড়ার কাজকে বেগবান করতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণজোয়ার এই জনপদে আছে, সেটাকে চূড়ান্ত বিজয়ে পরিণত করতে হবে। আমাদের সর্বপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সকলকে সাথে নিয়ে পথ চলতে হবে। পেশাজীবি ও বিশিষ্টজনের সাথে যোগাযোগ করতে হবে। আলেম-উলামাদের সুহবত ও নসিহত আমাদের নিতে হবে। শ্রমিক-মেহনতি মানুষের আস্থা অর্জন করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক ও সামাজিক অংশীজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। সকল ইসলামী সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখতে হবে। এভাবে নিরলস কাজের মাধ্যমে দাঁড়িপাল্লার গণজোয়ারকে বিজয়ের দারপ্রান্তে পৌঁছে দিতে হবে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উপর্যুক্ত কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর জাফর সাদেক।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রশাসনকে আরও দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনের শিথিলতার সুযোগে আওয়ামী সন্ত্রাসীদের কেউ কেউ আবার অপকর্মে সক্রিয় হতে চেষ্টা করছে। পাশাপাশি মাদকের ছড়াছড়ি রোধে এবং চাঁদাবাজি ও সন্ত্রাসকে শক্ত হাতে দমন করতে আমরা প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।
আসন কমিটির সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. হেলালুদ্দীন মুহাম্মদ নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এসএম লুৎফুর রহমান, সাবেক জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ড. ছাবের আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফিফ, মাওলানা আবুল ফয়েজ, নুরুল হক, আরিফুর রশীদ, আ.ক.ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, লোহাগাড়া উপজেলার নায়েবে অধ্যাপক মোঃ আবু তাহের, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ডি.এম আসহাব উদ্দিনসহ জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।


