বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ডাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ: ৪৬২ জন প্রার্থী বৈধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তালিকা ঘোষণা করেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে সহ-সভাপতি (ভিপি) পদে: ৪৮ জন প্রার্থী, সাধারণ সম্পাদক (জিএস) পদে: ১৯ জন প্রার্থী এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে: ২৮ জন প্রার্থীসহ মোট ৪৬২ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তবে ৪৭ জন প্রার্থী ত্রুটিপূর্ণ কাগজপত্র জমা দেওয়ায় প্রাথমিকভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। এরপর ২৬ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
চূড়ান্ত প্রস্তুতি শেষে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

নির্বাচনের এই প্রক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস এবং উত্তেজনা সৃষ্টি করেছে। প্রার্থীরা এখন মনোনয়নপত্র যাচাই ও শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যে ব্যস্ত।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত