বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আরাকান আর্মির হাতে টেকনাফের ১২ জেলে অপহরণ, ট্রলারও নিয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে টেকনাফের ১২ জন মাঝিমাল্লা ও তাদের মাছ ধরার ট্রলার আটক হয়েছে। ট্রলারটি সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডেইলপাড়া এলাকার জেলে সুলতান মাঝির মালিকানাধীন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে আনুমানিক ছয় কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমা থেকে তাদের আটক করা হয়।

অপহৃত জেলেরা হলেন— মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়ত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং একজন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এর আগে ১২ আগস্ট একই স্থানের কাছাকাছি থেকে পাঁচজন জেলেকে আটক করেছিল আরাকান আর্মি। তাদেরকেও এখনো ফেরত দেওয়া হয়নি।

শাহপরীরদ্বীপ বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, “স্রোতের টানে কিছুটা মিয়ানমারের জলসীমায় চলে গেলে আরাকান আর্মির দুটি স্পিডবোট এসে ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি ঘাটে ফিরে আসা জেলেদের কাছ থেকে জানতে পারি।”

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম রেজু ঘটনাটি নিশ্চিত করে বলেন, ফিশিং ট্রলারের মালিকের পক্ষ থেকে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত