বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কর্ণফুলীতে ট্রাকভর্তি ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কক্সবাজার থেকে ট্রাকে করে আনা প্রায় পাঁচ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে এসব পোনা জব্দ করা হয়।

কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, কক্সবাজার থেকে ট্রাকভর্তি চিংড়ি পোনা চট্টগ্রামে আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ৪৭ ড্রামে থাকা প্রায় ৪ লাখ ৭০ হাজার চিংড়ি পোনা জব্দ করা হয়।

পরে শনিবার বিকেলে জব্দকৃত চিংড়ি পোনাগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা হলেও এ ঘটনায় ট্রাক বা কাউকে আটক করা হয়নি।

মৎস্য কর্মকর্তা আবদুল হালিম বলেন, “চিংড়ি পোনা আহরণ, বাজারজাত ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত