চট্টগ্রামের সাতকানিয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিনুর রহমান ইমন (৩৬) কে গ্রেফতার করেছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পণ্ডিতের বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইমন ওই এলাকার আবদুল মাবুদের ছেলে।
সহকারী উপ-পরিদর্শক সুমন হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে ইমনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ডেবিল ইমন এলাকায় অবস্থান করছিলেন—এমন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


