বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

কক্সবাজারে দেয়াল চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রীর 

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাড়ায় শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ইলমা নুর নাওরীন (১০) নামে এক শিশুকন্যা।

নিহত ইলমা স্থানীয় দারুল হিকমাহ মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং এলাকার বাসিন্দা আব্দুর রহিমের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোসল শেষে ঘরে ফেরার সময় প্রতিবেশীর ঘরের মাটির দেয়াল হঠাৎ ধসে পড়ে ইলমার ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত