বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

কুকুরকে খাবার দেওয়ায় নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়  

ডেস্ক রিপোর্ট :

ভারতের গাজিয়াবাদ শহরের ব্রহ্মপুত্র এনক্লেভ সোসাইটিতে কুকুরকে খাবার দেওয়ার কারণে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ইয়াশিকা শুক্লা নামে ওই নারী কুকুরকে খাবার দিচ্ছিলেন, তখন একই এলাকার বাসিন্দা কমল খান্না তাকে ৩৮ সেকেন্ডে আটবার থাপ্পড় মারেন।

স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভিডিও ফুটেজে দেখা গেছে, খান্না ইয়াশিকাকে বেধড়ক আঘাত করছেন। তবে খান্নার দাবি, ইয়াশিকা আগে তাকে আঘাত করেছিলেন।

ঘটনার প্রেক্ষাপট হলো, মারধরের কয়েক ঘণ্টা আগে ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি ও আশপাশের এলাকায় কুকুর সরানোর বিষয়ে আগের নির্দেশ শিথিল করে নতুন নির্দেশনা জারি করে। আদালত জানিয়েছে, কুকুর ধরার পর তাদের টিকা ও বন্ধ্যাকরণ শেষে ছেড়ে দিতে হবে; শুধুমাত্র জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক কুকুরকে আলাদা রাখতে হবে। পাশাপাশি কুকুর খাওয়ানোর জন্য নির্ধারিত স্থান রাখতে হবে।

শহরজুড়ে এই নতুন নির্দেশনার পর ইয়াশিকা একটি নির্ধারিত স্থানে কুকুরকে খাবার খাওয়াতে গিয়েছিলেন। সেই সময়ই কমল খান্নার হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ইতিমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত