বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র প্রতিনিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৩ আগস্ট) বিকাল ৩টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি পরিচালক মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা নুরুল আজিমের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।

বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-পরিচালক ও সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এবং সদস্য সচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক আল-আমিন মু. সিরাজুল ইসলাম।

উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, উপজেলা সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈদগাঁও উপজেলা সভাপতি মোরশেদুর রহমান এবং শিবির নেতা মু. আব্দুল্লাহ।

ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন জামায়াত আমির অধ্যাপক মো. হাকিম আলী, জালালাবাদ আমির ডা. সোলাইমান মোর্শেদ, ইসলামাবাদ আমির মাওলানা হারুনর রশীদ, ঈদগড় আমির দিদারুল ইসলাম, ইসলামপুর সভাপতি সাহাব উদ্দিন এবং পোকখালী সভাপতি মুহাম্মদ আলম প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, নির্বাচন হচ্ছে জনগণের ভোটাধিকারের অন্যতম মাধ্যম। প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্বশীল প্রতিনিধি গড়ে তোলা অত্যন্ত জরুরি। সুশৃঙ্খল, সাহসী ও দক্ষ প্রতিনিধির মাধ্যমে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হবে। তারা আরও বলেন, ভোটের দিন কেন্দ্রভিত্তিক প্রতিনিধিরা হবে সংগঠনের হাতিয়ার। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, দায়িত্ববোধ এবং আল্লাহর উপর ভরসা রেখে কাজ করার আহ্বান জানানো হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত