বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

ভুয়া জার্নালে প্রবন্ধ, তবুও ভাইভাতে ডাক পেলেন প্রার্থী।

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থী ড. মো: আব্দুর রাজ্জাককে ভাইভাতে ডাকাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য ভাইভা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ড. রাজ্জাকসহ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে।

এর আগে বিভাগীয় সভাপতি অধ্যাপক রওশন আক্তারের স্বাক্ষরিত কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে জমা পড়া ১৬টি আবেদন যাচাই-বাছাই শেষে ১৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তবে ১৪ নম্বর প্রার্থী ড. মো: আব্দুর রাজ্জাক যে প্রবন্ধগুলো জমা দিয়েছেন, সেগুলো প্রিডেটরি জার্নালে প্রকাশিত হয়েছে বলে প্রতীয়মান হয়েছে, এমন সুপারিশ বিভাগ থেকে করা হয়েছিল।

প্রিডেটরি গবেষণা বলতে বোঝায় এমন ভুয়া বা প্রতারণামূলক সাময়িকীতে প্রকাশিত প্রবন্ধ, যেখানে লেখকের কাছ থেকে টাকা নিয়ে যেকোনো লেখা ছাপানো হয়। এসব জার্নালে কোনো মান যাচাই বা বৈজ্ঞানিক পর্যালোচনা করা হয় না। আন্তর্জাতিকভাবে প্রিডেটরি জার্নালকে একাডেমিক প্রতারণা হিসেবে বিবেচনা করা হয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “স্ট্যান্ডিং কমিটি থেকে যদি সুপারিশ করা হয়ে থাকে, তবে এটি পরবর্তী ধাপে দেখা হবে। ভাইভাতে ডাকলেই যে নিয়োগ বা প্রমোশন নিশ্চিত হয়ে যায়, বিষয়টি এমন নয়।”

এবিষয়ে প্রার্থী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করতে চাইলে সাড়া পাওয়া যায়নি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত