বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঋণ পরিশোধ না করায় পদাবনতি পেলেন পুলিশ সুপার নিহার রঞ্জন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

ধারের প্রায় সাত লাখ টাকা পরিশোধ না করায় পুলিশের সাবেক বিশেষ পুলিশ সুপার (এসপি) নিহার রঞ্জন হাওলাদারকে পদাবনতি করা হয়েছে। শাস্তির অংশ হিসেবে তাকে অতিরিক্ত এসপি পদে নিয়োগ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ব্যক্তিগত প্রয়োজনে আবু বাক্কার সিদ্দিকের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা ধার নেন নিহার রঞ্জন হাওলাদার। এরপর ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৭ এপ্রিল পর্যন্ত ১৪ দফায় ৬ লাখ ১৫ হাজার ২০০ টাকা ফেরত দেন। বাকি ৬ লাখ ৮৩ হাজার ৮০০ টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাহার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। পরে ব্যক্তিগত শুনানির মাধ্যমে নিহার রঞ্জন হাওলাদার টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন।

সামগ্রিক বিবেচনায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে এবং একই বিধিমালার ৪(২)-এর উপবিধি (১)(ক) অনুযায়ী তিরস্কার দণ্ড দেওয়া হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত