বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বেওয়ারিশ লাশের জানাজা ও দাফন সম্পন্ন করলো “সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন”

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ চট্টগ্রামের সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন” এর উদ্যোগে এক বেওয়ারিশ লাশের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টায় উপজেলার বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান লোহাগাড়া সাউন্ড হেলথ্ হাসপাতালের পাশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১টার দিকে উপজেলা সদরের আরকান সড়ক সংলগ্ন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সামনে এম আজিজ সেল সেন্টারের পাশে মানসিক ভারসাম্যহীন ওই বেওয়ারিশ মহিলার মরদেহ উদ্ধার করেন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সদস্যরা। এসময় তাদের সহযোগিতা করেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান এবং পুলিশের একটি টিম।

সংগঠনের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মিজানুর রহমান জানান, দুপুর ১টার দিকে তারা মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সঙ্গে আলাপ করলে জানা যায়, মহিলাটি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওই এলাকায় ঘুরে বেড়াতেন এবং প্রায় সময় “আল্লাহ আল্লাহ” বলতে শোনা যেত। এটি বোঝা গেছে যে, তিনি মুসলিম ধর্মাবলম্বী ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে দাফনের জন্য কাফনের ব্যবস্থা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন, লোহাগাড়া কমিটির গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ আল মুহিত, আফরান তৌহিদ, সজিবুল হাসান, এস. রহমান, জাতুল আকমাম প্রমুখ। সংগঠন নেতৃবৃন্দ তাদের সহযোগিতার জন্য থানা পুলিশকে ধন্যবাদ জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত