বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে ঈদগাঁওয়ে বিক্ষোভ

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) :

গণধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক রক্তাক্ত হামলার প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসস্টেশনে শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২ টার দিকে বিক্ষোভ করেছে যুব অধিকার পরিষদ ঈদগাঁও উপজেলা।

উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মনছুর আলমের নেতৃত্বে সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল তাদের সড়ক থেকে সরিয়ে দেন।পরে পুনরায় জড়ো হয়ে মহাসড়কে বিক্ষোভ করে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত