বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় খাদ্য সামগ্রী ও বস্ত্রসহ সাতজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পতেঙ্গা আউটপোস্ট ও পুলিশের যৌথ অভিযানে কর্ণফুলী চ্যানেলে একটি কার্গো বোট আটক করা হয়।

তল্লাশিতে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত আনুমানিক ৫১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকার মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৬২০ বস্তা ডাল, ১০ বস্তা আদা, ৪৮০ পিস লুঙ্গি ও ৪০০ পিস শাড়ি। পাচার কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, “চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত