বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পিন্টু বার্মা কলোনির শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি কাচমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের দিকে কয়েকজন যুবক পিন্টুর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত