বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

গুলশানের হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) বিকেলে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্যাকসনের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

তিনি আরও জানান, গত শুক্রবার যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে একটি কক্ষ ভাড়া নেন জ্যাকসন। দুই দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি দূতাবাস ও পুলিশকে জানায়। পুলিশ ও দূতাবাসের কর্মকর্তারা রোববার বিকেল ৩টার দিকে কক্ষে প্রবেশ করে জ্যাকসনের মরদেহ উদ্ধার করেন।

ওসি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন। মরদেহটি পরবর্তী প্রক্রিয়ার জন্য ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে হস্তান্তর করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত