বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহতের সংখ্যা তিন শতাধিক

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা তিন শতাধিক ছাড়িয়েছে। এর মধ্যে ১৪৪ জনকে নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, গুরুতর আহতদের মধ্যে একজনকে ভাস্কুলার ইনজুরির কারণে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে এবং আরও দুইজনকে হেড ইনজুরির কারণে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (NICVD)-এ রেফার করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৭ জন পুলিশ, ২ জন শিক্ষার্থী এবং ১ জন স্থানীয় গ্রামবাসী রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য বিভাগ সমন্বিত উদ্যোগে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

এর আগে শনিবার রাতে এবং রবিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন তিন শতাধিক শিক্ষার্থী।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত