বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চবিতে সংঘর্ষ:  ১ হাজার ৯৮ জনের নামে মামলা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে টানা দুইদিনের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় ৯৮ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ১ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে দেশীয় অস্ত্র লুটের ঘটনায় একটি জিডি করা হয়েছে।

তিনি বলেন,“সংঘর্ষের ঘটনায় একটি মামলা ও একটি জিডি করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করছি। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, তারা যেন দ্রুত ক্লাস ও পরীক্ষায় ফেরে এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনে।”

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন,“চবিতে সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত