বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চবিতে সংঘর্ষের ঘটনায় মূল হোতা যুবলীগ ক্যাডার হান্নান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় মূলহোতা হিসেবে পরিচিত স্থানীয় যুবলীগ ক্যাডার মো. হান্নানকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত পরে জানানো হবে।

সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করে। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জোবরা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ আটজনকে গ্রেফতার করে। এ নিয়ে এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মোট ৯ জনকে আটক করা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, মামলার পরপরই পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংঘর্ষের ঘটনায় চবির অন্তত পাঁচশ’ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসন আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত