বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা দিয়েছে। পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, যেসব অস্ত্র ও গোলাবারুদ বিভিন্ন সময়ে লুণ্ঠিত হয়েছে, সেগুলো উদ্ধারে প্রকৃত তথ্যদাতাদের পুরস্কৃত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিস্তল ও শটগান উদ্ধারে তথ্য দিলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের জন্য ১ লাখ টাকা, এসএমজি উদ্ধারে ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতিটি রাউন্ড গুলি উদ্ধারের তথ্য দিলে ৫০০ টাকা করে পুরস্কার দেবে সরকার।

পুলিশ সদর দফতর নিশ্চিত করেছে যে, কোনো ব্যক্তি অস্ত্র বা গোলাবারুদের সন্ধান প্রদান করলে তার পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে রক্ষা করা হবে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো লুণ্ঠিত অস্ত্র দ্রুত উদ্ধার করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত