সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

অনলাইনে নয়, সশরীরে রবিবার থেকে চবির একাডেমিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম সশরীরে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে কিছু গণমাধ্যমে অনলাইন ক্লাসের খবর প্রচারিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে এ ধরনের ভুল সংবাদ সংশোধন করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে।

চবি প্রশাসন আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যেকোনো তথ্য প্রচারের ক্ষেত্রে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে যাচাই-বাছাই করে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত