বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের ঘটনার জেরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছিল। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংঘর্ষের পরদিন বিকেলে হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং বিশেষ করে ওসি আবু কাওসার মাহমুদের প্রত্যাহারের দাবি জানায়। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় শিক্ষার্থীরাও বিক্ষোভে নামে। তারা থানার সামনে অবস্থান নিয়ে একই দাবি জানায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ঊর্ধ্বতন প্রশাসনিক মহল হস্তক্ষেপ করে।

অবশেষে রাতেই সিদ্ধান্ত আসে ওসি আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করার। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি শান্ত রাখা ও প্রশাসনিক কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত