বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চাঁদা দিতে অস্বীকৃতি, বাকলিয়ায় ছুরিকাঘাতে গ্যারেজ মালিক খুন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শাহজাহান মিয়া (৩৪) নামে এক গ্যারেজ মালিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বলাকা আবাসিক এলাকার বিপরীতে একটি ভ্যানগাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া থানার বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়া থাকতেন এবং একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।

শাহজাহানকে হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় মো. আকবর জানান, গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে বায়েজিদ-কালামসহ কয়েকজন তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত