বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামকে একটি জনবান্ধন নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম-৯ আসনে ডা. ফজলুল হক কে বিজয়ী করতে হবে

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং চট্টগ্রাম -৯ সংসদীয় আসনের পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, চট্টগ্রামকে একটি জনবান্ধন নগরী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম -৯ আসনের প্রার্থী ডা. ফজলুল হক কে বিজয়ী করতে হবে। তিনি বলেন, ডা. ফজলুল হক একজন সৎ, শিক্ষানুরাগী ও জনবান্ধব নেতা, যিনি মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম-৯ আসনের উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং বঞ্চিত শ্রেণির কল্যাণে ডা. ফজলুল হককে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের কোতোয়ালী থানার ৩১ নং আলকরন ওয়ার্ডে ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে ভোট কেন্দ্র ভিত্তিক অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোতোয়ালী থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ওয়ার্ড আমীর মাওলানা আজগর হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসন কমিটির সদস্য, চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ মাঈনুদ্দীন, ওয়ার্ড জমায়াত নেতা সরওয়ার কামাল, আবদুশ শাকুর, জাহেরুল ইমান, সেলিম উদ্দিন, শওকত আজিজ, কামরুল আমীন, মোহাম্মদ মহি উদ্দিন, মোহাম্মদ ইউসুফ ইমন, আরিফুল ইসলাম প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত