বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের পাশে জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ জন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকালে উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেটের মাহবুব রহমান ট্রেডার্সের গুদামে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে, বাকিরা চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দগ্ধরা হলেন—প্রতিষ্ঠানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মো. কপিল (২২), মো. রিয়াজ (১৭), মো. ইউনুচ (২৬), মো. আকিব (১৭), মো. হারুন (২৯), মো. ইদ্রিস (৩০), মো. লিটন (২৮) ও মো. সালেহ (৩৩)। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ঝলসে গেছে।

বুধবার রাতে আহতদের দেখতে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে যান দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দক্ষিণ জেলার আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহাদৎ হোসাইন, দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল হক, উত্তর সাতকানিয়া থানার আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, উত্তর সাতকানিয়া সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছসহ আরও অনেকে।

প্রতিনিধি দলটি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন, দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন এবং জামায়াতের পক্ষ থেকে দগ্ধদের প্রত্যেককে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত