বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিয়ানমারে ১৭ লাখ টাকার ওষুধ পাচারকালে আটক ৩

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজার থেকে মিয়ানমারে পাচারের সময় ১৭ লাখ টাকার স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিপুল পরিমাণ ওষুধসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহসুজা সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে এ অভিযান চালানো হয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মুনির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধ জব্দ করা হয়। এ সময় পাচারের মূল হোতা মো. সালামত উল্লাহ (৩৫), তারিকুল ইসলাম ও মো. রিয়াজুল্লাহ (৩৬) কে আটক করা হয়। এ ঘটনায় ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

অভিযানে ১১ বিজিবির জোয়ান ও ডিজিএফআই সদস্যরা অংশ নেন। শাহজাহান মুনির আরও বলেন, “চোরাকারবারের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ওষুধ, চিনি, সিগারেটসহ বিভিন্ন পণ্য মিয়ানমারে পাচারের অভিযোগ রয়েছে। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে একের পর এক বড় চালান ধরা পড়ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত