বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক 

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১ অক্টোবর) বিকেল ৪টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি বিশেষ টিম কক্সবাজারের মহেশখালী থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গুলি এবং শটগানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজসহ ৩ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত