বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

বুধবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটের একটি ঘরে আটকে রাখা হয়েছে। তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে ২১ জনকে উদ্ধার করে।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত ও আটকের জন্য কোস্ট গার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানবপাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত