বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আলোচিত বাংলাদেশি পর্ন তারকা যুগল অবশেষে সিআইডির হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ অনুসন্ধান ও আলোচনার পর অবশেষে আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে সক্রিয় আলোচিত বাংলাদেশি পর্ন তারকা যুগলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডির একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত দুইজনই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এবং নিজেদের “বাংলাদেশের এক নম্বর মডেল” হিসেবে পরিচয় দিতেন। তারা অনলাইনে পর্ন ভিডিও তৈরি, প্রচার এবং অন্যদের এই কাজে যুক্ত করার অভিযোগে আলোচনায় আসেন।

এর আগে অনুসন্ধানী গণমাধ্যম দ্য ডিসেন্ট-এর প্রতিবেদনে তাদের কার্যক্রমের বিস্তারিত উঠে আসে, যেখানে উল্লেখ করা হয়—এই যুগল আন্তর্জাতিক পর্নোগ্রাফি প্ল্যাটফর্মে সক্রিয় থেকে কোটি টাকারও বেশি আয় করেছেন এবং বাংলাদেশের ভেতরে থেকেই কনটেন্ট তৈরি করতেন।

সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ও ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন। তাদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। এসব ডিভাইস থেকে প্রচুর পরিমাণে পর্নোগ্রাফিক কনটেন্ট ও আর্থিক লেনদেনের তথ্য উদ্ধার হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, “এই চক্রটি শুধু নিজেরাই ভিডিও তৈরি করত না, বরং তরুণ-তরুণীদের আর্থিক প্রলোভন দেখিয়ে একই ধরনের কনটেন্ট তৈরিতে উৎসাহ দিত। আমরা তদন্ত করে পুরো নেটওয়ার্ক উন্মোচন করব।”

প্রসঙ্গত, ২৮ বছর বয়সী ওই নারী (যাকে প্রতিবেদনে ‘বি’ নামে উল্লেখ করা হয়েছে) ও তার সঙ্গী ‘এ’ একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে কনটেন্ট আপলোড করতেন। তারা নিজেদের ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এসব কনটেন্ট প্রচার করতেন এবং নতুন ক্রিয়েটর নিয়োগের আহ্বান জানাতেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পর্ন ভিডিও তৈরির বিষয়টি স্বীকার করেছেন। তদন্তের স্বার্থে তাদের বিস্তারিত পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

জানা গেছে, বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ বা বিতরণ করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

সিআইডি জানিয়েছে, তারা এই যুগলের মাধ্যমে দেশে পরিচালিত অনলাইন পর্ন নেটওয়ার্কের পুরো চক্র শনাক্তের চেষ্টা করছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত