বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

প্রাণনাশের হুমকি : সাবেক আওয়ামী লীগ নেতা বশরসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বিএনপি নেতার জিডি

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজান থানায় প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউসুফ তালুকদার (৪৬) নামে এক বিএনপি নেতা। তিনি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির একজন সক্রিয় কর্মী।

জিডি সূত্রে জানা যায়, ইউসুফ তালুকদার গত ৩০ অক্টোবর রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাজী মোহাম্মদ আবুল বশর (৪৭) ও অজ্ঞাতনামা ২–৩ জনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

জিডিতে ইউসুফ তালুকদার উল্লেখ করেন, বিবাদী কাজী মোহাম্মদ আবুল বশর স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় মানুষের উপর নির্যাতন চালিয়ে আসছেন। আমি তার এসব অবৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

তিনি আরও জানান, সর্বশেষ গত ৩০ আগস্ট বিকেল চারটার দিকে রাউজানের ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়ন পরিষদের সামনে বিবাদী আবুল বশর অজ্ঞাতনামা ২–৩ জন অস্ত্রধারী সহযোগীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। এর পর থেকে তিনি নিজের বাড়িতে নিরাপদে থাকতে পারছেন না এবং পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছেন।

চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে ফুল দিচ্ছেন কাজী আবুল বশরসহ অন্যরা।

এই ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য রাউজান থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং আইনগত সহায়তা চেয়েছেন।

এ প্রসঙ্গে ইউসুফ তালুকদার বলেন, কাজী মোহাম্মদ আবুল বশর আওয়ামী লীগের সময় ছিল বড় আওয়ামী লীগ নেতা। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সে নিজেকে বিএনপি নেতা দাবি করছেন। এলাকায় নানা ধরনের অরাজকতা সৃষ্টি করছে। অথচ পুলিশ তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “বিষয়টি আমরা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত