বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাউজানে পাঁচজনকে গুলি করে আহতের ঘটনায় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ানে পাঁচজনকে গুলি করে আহত করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার, (৬ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানাধীন সিরাজউদ্দৌলা রোডের চন্দনপুরা এলাকারi একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চৌধুরী অভি (৩৮), মোঃ জনি(৩৮) ও মাহমুদুল হক জ্যাকি (৩৫)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিসহ ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বুধবার (৫ নভেম্বর) রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচ জন গুলিবিদ্ধ হন। বুধবার রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে বাড়ি যাওয়ার পথে বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মো. ইসমাইল, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল গুলিবৃদ্ধ হয়।

 

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত