বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বহু ত্যাগের বিনিময়ে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি : আমির খসরু মাহমুদ চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে লাভলেইন নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রাম ১১ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর কাছে মনোয়নপত্র জমা দেন। এর আগে তিনি সকালে কাট্টলিতে তার পিতা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন নবী চৌধুরীর কবর ও মায়ের কবর জিয়ারত করেন ও মোনাজাত করেন। পরে তিনি মনোয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের তিনি বলেন ,আজ বাংলাদেশের জন্য অনেক আনন্দের দিন।গত ১৭ বছর মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে,অনেকে জীবন দিয়েছে,অনেকে গুমেরশিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছেন, চাকরি হারিয়েছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন। সেইসব ত্যাগের বিনিময়ে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে,নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। যে সরকার ও সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সহনশীলতা জরুরি উল্লেখ করে আমির খসরু বলেন, একে অপরকে সহনশীলতা দেখাতে হবে তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে।

তিনি আরো বলেন, প্রত্যেক দলের অধিকার আছে তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। এটি সবার অধিকার তাই আমরা একে স্বাগত জানাই।

বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটাই, গণতন্ত্র ফিরে পাওয়া। কোন দলের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে তা জনগণের অজানা নয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা,আলহাজ্ব এম এ আজিজ, এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, এডভোকেট সেলিম উদ্দিন শাহিন, অ্যাডভোকেট নেজামুদ্দিন, মহানগর বিএনপি’র সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনের বেলায়েত
সহ প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত