রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

জিলকদ মাস শুরু ২০ এপ্রিল 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ কোথাও দেখা যায়নি। ফলে রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সোমবার (২০ এপ্রিল) থেকে জিলকদ মাস গণনা শুরু হবে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি-এর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম-এর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
কমিটি দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছায়।

সভায় আরও উপস্থিত ছিলেন আঃ ছালাম খান, মুফতি আবদুল মালেক, মোঃ শাহীন হোসেন, ইয়াকুব আলী, প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, মোঃ মমিনুল ইসলাম এবং ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত